Sobar Desh | সবার দেশ তিতাস উপজেলা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০০, ৯ জুন ২০২৫

আপডেট: ১৩:০১, ৯ জুন ২০২৫

আত্মহত্যার চেষ্টা বাবার

কুমিল্লার তিতাসে লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই মেয়েকে হত্যা

কুমিল্লার তিতাসে লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই মেয়েকে হত্যা
ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলায় লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে দুই বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। এ ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বাবা মনু মিয়া।

সোমবার (৯ জুন) ভোরে উপজেলার জগতপুর ইউনিয়নের তুলাকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো—মনিরা (৮) ও সানজু আল ফাতেহা (৫)। তারা একই গ্রামের বাকপ্রতিবন্ধী মনু মিয়ার কন্যা।

পারিবারিক সূত্র জানায়, তুলাকান্দি গ্রামের মোকবুল হোসেনের ছেলে মনু মিয়া নিজেও বাকপ্রতিবন্ধী। তার দুই মেয়ে মনিরা ও সানজুও একইভাবে বাকপ্রতিবন্ধী। পরিবারের একাধিক সদস্য বাকপ্রতিবন্ধী হওয়ায় দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের নানা কটু কথা, সামাজিক অবহেলা ও অবজ্ঞার মুখে ছিলেন মনু মিয়া। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি সোমবার ভোরে দুই মেয়েকে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান এবং নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তিনজনকেই উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় মনু মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বলেন, বাকপ্রতিবন্ধী দুই শিশুকে বিষ খাইয়ে বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দারিদ্র্য, পারিবারিক হতাশা ও সামাজিক অবহেলা থেকেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ