Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৪, ২৫ মে ২০২৫

আপডেট: ০০:১৪, ২৫ মে ২০২৫

কুমিল্লায় ৯ তলা ভবন থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

কুমিল্লায় ৯ তলা ভবন থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীর কোটবাড়ি এলাকায় ৯ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী তানহা শেখ (১৫)।

শনিবার (২৪ মে) সকাল ৯টা ৩৫ মিনিটে কোটবাড়ি আল আমিন টাওয়ারের ৯ তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

তানহা শেখ চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা। তার বাবা শাহজাহান শেখ। পড়াশোনার সুবিধার্থে পরিবারটি কুমিল্লা কোটবাড়ি আল আমিন টাওয়ারের ৭ম তলায় ভাড়া থাকতো।

তানহার সহপাঠীরা জানিয়েছেন, সে বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিলো। তবে হতাশার প্রকৃত কারণ জানা যায়নি।

তানহার মা আমেনা শেখ বলেন, কী কারণে এমন করলো, বুঝতে পারছি না।

ক্যান্টনমেন্ট কলেজের হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক আনিস বলেন, গত বছরও একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। আমরা পড়াশোনার জন্য শিক্ষার্থীদের চাপ দিই না। কেন এমন হচ্ছে, বুঝে উঠতে পারছি না।

ঘটনার পর কোটবাড়ি ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ৯ তলা থেকে ঝাঁপ দেয়ার দৃশ্য সিসিটিভিতে ধরা পড়েছে। হাত ও পা ভেঙে হাড় বের হয়ে যায়, বলেন তিনি।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তানহাকে বিকেলে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার