Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৫, ২৮ আগস্ট ২০২৫

ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস

বীরগঞ্জে খেলার মাঠ রক্ষায় মানববন্ধন

বীরগঞ্জে খেলার মাঠ রক্ষায় মানববন্ধন
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জে দীর্ঘদিনের খেলার মাঠ রক্ষায় মানববন্ধন করেছে স্থানীয়রা। বুধবার (২৭ আগস্ট) সকালে শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযোগ রয়েছে, উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমার সরকারি খাসজমি (দাগ নম্বর ৬১৪, ৬১৫ ও ৬১৬) দখল করে চাষাবাদ শুরু করে স্থানীয় মৃত সোহরাব আলীর ছেলে নুরুন্নবী, তার ভাই মাসুদ ও মামুনসহ কয়েকজন। তারা মাঠের ফুটবল গোলপোস্ট ভেঙে ফেলে এবং সোমবার সকালে সেখানে কলার চারাগাছসহ বনজ বৃক্ষের চারা রোপণের চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা মাঠ দখলের চেষ্টা করলে আদিবাসী প্রতিবাদী ইয়ংস্টার ক্লাবের সদস্যরা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। এতে দখলকারীরা পিছু হটতে বাধ্য হয়।

ঘটনার পর ক্লাবের সভাপতি বাবুলাল মুর্মু ও সাধারণ সম্পাদক রুবেল বাস্কে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় নেতৃবৃন্দ—আব্দুল জব্বার, বাবুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মাসুম, আদিবাসী নেতা জোসেফ হেমরম, পাথরাজ কিস্কু, বাজুন বেসরা প্রমুখ দোষীদের দ্রুত গ্রেফতার ও মাঠের দখল মুক্ত করার দাবি জানান।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে দেখা করেন তারা। এ সময় বিএনপির উপজেলা সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারও মাঠ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপের আহ্বান জানান।

ইউএনও তানভীর আহমেদ বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সরকারি জমিতে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান