Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৯, ২১ সেপ্টেম্বর ২০২৫

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত মুক্তিযোদ্ধা নুরুল হক নুর

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত মুক্তিযোদ্ধা নুরুল হক নুর
ছবি: সবার দেশ

যশোরের বেনাপোল পোর্ট থানার বাসিন্দা, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সাহসী যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক নুরু (৭৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে আক্রান্ত হয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে তিনি বেনাপোল পৌর সভার সাত নম্বর ওয়ার্ডের গাজীপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সাদামাঠা জীবনের অধিকারী, মিষ্টভাষী ও সদালাপী। তার মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা ও এলাকাবাসীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বিকাল আছর বাদ নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা অনুষ্ঠিত হয়। পরে গাজীপুর গণকবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক কাজী নাজিব হাসান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়াসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা দীন ইসলাম দীনু মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ওলামায়ে কেরাম।

সহযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আলী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী