Sobar Desh | সবার দেশ সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা-মেয়েসহ তিনজন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাঘেরকোনা এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা আখি চৌধুরী (৪২) ও তার মেয়ে প্রথমা চৌধুরী (১৫)। আখির স্বামী প্রণয় দাস হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। অপর নিহত ব্যক্তি শহরের নবীনগর এলাকার সজল ঘোষ (৫০)।

পুলিশ জানায়, সকাল ৭টা ২০ মিনিটে আখি চৌধুরী ও তার মেয়ে প্রথমা সুনামগঞ্জ থেকে অটোরিকশায় সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আখি চৌধুরী ও সজল ঘোষ নিহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে স্থানীয়রা দ্রুত শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন মারা গেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ