Sobar Desh | সবার দেশ বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:৫৪, ৯ অক্টোবর ২০২৫

ইয়াবা বিক্রিতে বাধা দেয়ায় যুবক খুন, বাবা গুরুতর যখম

ইয়াবা বিক্রিতে বাধা দেয়ায় যুবক খুন, বাবা গুরুতর যখম
ছবি: সবার দেশ

যশোরে ইয়াবা ব্যবসায় বাধা দেয়ায় চঞ্চল হোসেন (৩০) নামে এক যুবক খুন হয়েছে। এ সময় তার বাবা মধু গাজীকে (৫২) ছুরিকাঘাতে জখম করা হয়। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করে। আহতরা হলেন ডাকাতিয়া গ্রামের জামাল উদ্দিনের দুই ছেলে বিল্লাল হোসেন (৪০), রবিউল ইসলাম (৩৮) ও রবিউলের ছেলে মুন্না (১৮)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

ডাকাতিয়া গ্রামের বাসিন্দা ছুরিকাহত মধু গাজী জানান, রবিউল ও বিল্লালের নেতৃত্ব এলাকায় প্রকাশ্যে ইয়াবার ব্যবসা চলে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।  আমার ছেলে চঞ্চল হোসেন তাদের ইয়াবা ব্যবসায় বাধা দেয়ায় তারা ক্ষুব্ধ ছিলো। 

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে চঞ্চল ডাকাতিয়া গ্রামের ডাক্তার ইসরাইল হোসেনের বাড়ির সামনের রাস্তায় ছিলো। এসময় রবিউল বিল্লাল ও মুন্নাসহ কয়েকজন দুর্বৃত্ত  তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় তিনি  (মধু গাজী) এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তখন পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে হামলাকারী তিনজনকে কুপিয়ে জখম করে। 

এদিকে, স্থানীয়রা আহত ৫ জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির কিছু সময় পর চঞ্চলের মৃত্যু হয়। বাকি ৪ জন পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন। 

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোবাশ্বের হাসান জানান, ধারালো অস্ত্রের আঘাতে জখম হওয়া ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে চঞ্চল হোসেন নামে একজন মারা গেছেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য মনির হোসেন জানান, ইয়াবা বিক্রিতে বাধা দেয়ার জেরে গোলযোগে চঞ্চল হোসেন খুন হয়েছে। 

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, পূর্ব শত্রুতার জের ধরে গোলযোগে দুই পক্ষের পাল্টাপাল্টি ছুরিকাঘাতে বাবা ছেলেসহ ৫ জন আহত হন। এরমধ্যে চঞ্চল নামে একজন মারা গেছেন। ঘটনার সাথে জড়িতরা পুলিশের হেফাজত হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত করা হচ্ছে।  

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য