Sobar Desh | সবার দেশ মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪১, ৯ অক্টোবর ২০২৫

যশোর সীমান্তে মাদক পাচারকালে ভারতীয় নাগরিকসহ আটক ২

যশোর সীমান্তে মাদক পাচারকালে ভারতীয় নাগরিকসহ আটক ২
ছবি: সবার দেশ

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ প্রকাশ সিকদার (৩৫) ও মোহাম্মদ আব্দুল শহীদ (৪২) নামে এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক ভারতীয় নাগরিক প্রকাশ সিকদার ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামের পরিমল সিকদারের ছেলে ও আব্দুস শহীদ যশোরের শার্শা থানার অগ্রভুলাট গ্রামের এবাদুল হকের ছেলে।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বেনাপোল চেকপোস্ট, আমড়াখালি চেকপোস্ট ও পাঁচপীরতলা বিওপি সীমান্ত এলাকা থেকে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গোলমরিচ, কালোজিরা, ওষুধ এবং শাড়ি জব্দ করে। এ সময় ভারতীয় মদসহ প্রকাশ সিকদারকে ও ফেন্সিডিলসহ আব্দুস শহীদকে আটক করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ৬ লাখ ৬০ হাজার ২০০ টাকা। আটককৃত আসামীসহ মাদকদ্রব্য শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ