Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪০, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:৫১, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লায় মাজারে আগুন: ধর্ম অবমাননার অভিযোগ

কুমিল্লায় মাজারে আগুন: ধর্ম অবমাননার অভিযোগ
ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ-উত্তেজনা ছড়িয়ে বসতবাড়ি ও চারটি মাজারে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার আসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে একটি আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে পোস্ট দেয় মো. মহসীন (৩৫), ফকিরবাড়ির আলেক শাহের ছেলে। এ নিয়ে এলাকায় ক্ষুব্ধ জনতা মহসীনের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

দুপুরে উত্তেজিত জনতা মহসীনের বসতবাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় কফিল উদ্দিন শাহের মাজারসহ চারটি মাজারও ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা এবং কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, ধর্ম অবমাননার অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া যারা মাজার ও বাড়িঘরে হামলা চালিয়েছে এবং উসকানিদাতারা, তাদের আইনের আওতায় আনা হবে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ