Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২২, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:২৪, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লায় মাজার ভাঙচুর-আগুনের ঘটনায় মামলা, আসামি ২২০০

কুমিল্লায় মাজার ভাঙচুর-আগুনের ঘটনায় মামলা, আসামি ২২০০
ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় ফেসবুকে ধর্মীয় কটূক্তিমূলক পোস্টকে কেন্দ্র করে চারটি মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় দুই হাজার ২০০ জন অজ্ঞাতনামা গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুক্রবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেয়ার পর গ্রামজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা থানার সামনে জড়ো হয়ে অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং ওই যুবককে গ্রেফতার করে। এ ঘটনায় বাংলাদেশ ইসলামী যুব সেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত যুবককে আদালতে সোপর্দ করা হয়।

কিন্তু পরিস্থিতি থামেনি। বৃহস্পতিবার সকাল থেকে মাইকে ঘোষণা দিয়ে বিক্ষুব্ধ জনতা আসাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে আগুন দেয় এবং কালাই শাহ ও আবদু শাহ মাজারে হামলা-ভাঙচুর চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ও সেনাবাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, মামলার আতঙ্কে গ্রাম প্রায় পুরুষশূন্য। পুড়ে যাওয়া মাজারের সামনে গ্রেফতার যুবকের মা মিনুয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলেকে তো পুলিশের হাতে তুলে দিলাম, তারপরও কেন আমাদের মাজার আর ঘরে আগুন দেয়া হলো? পুলিশ নিরাপত্তা দিতে পারলো না কেন? এক কাপড়ে ঘর থেকে বের হয়েছি, সবকিছু পুড়ে গেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান জানান, আপত্তিকর পোস্টের পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু যারা আইন হাতে তুলে নিয়ে মাজারে হামলা-অগ্নিসংযোগ করেছে, তাদের শনাক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ