Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪২, ২৪ অক্টোবর ২০২৫

এ কে আজাদকে গ্রেফতার দাবিতে উত্তাল ফরিদপুর, বিএনপির মশাল মিছিল

এ কে আজাদকে গ্রেফতার দাবিতে উত্তাল ফরিদপুর, বিএনপির মশাল মিছিল
ছবি: সংগৃহীত

ফরিদপুরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুল কাদের আজাদ ওরফে এ কে আজাদের গ্রেফতারের দাবিতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতের অন্ধকারে শহরের হেলিপোর্ট বাজার এলাকা মশালের আলোয় আলোকিত হয়ে ওঠে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভে।

শহরের হেলিপোর্ট বাজার থেকে শুরু হওয়া বিশাল মশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহিম স্কুলের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের ‘ডামি এমপি’ হিসেবে পরিচিত এ কে আজাদ গোপনে ফরিদপুরে সরকারপন্থি রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করছেন।

সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম এম জামান সেন্টু, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আতিকুর রহমান আতিক, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি হারু খা এবং ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল কালাম বিল্টু।

নেতারা অভিযোগ করে বলেন, এ কে আজাদ সম্প্রতি আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে গোপন বৈঠক করছেন এবং ফরিদপুরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছেন। তারা দাবি করেন, এ কর্মকাণ্ডের লক্ষ্য হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা ও প্রশাসনকে বিভ্রান্ত করা।

বক্তারা আরও বলেন, প্রশাসনের নাকের ডগায় শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীরা পুনরায় সক্রিয় হয়ে উঠছে, অথচ তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়া হচ্ছে না। বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ কে আজাদসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার না করলে ফরিদপুরে আরও বড় আন্দোলনের ডাক দেয়া হবে।

এদিকে একই দাবিতে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগেও বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সেখান থেকেও এ কে আজাদের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয় এবং প্রশাসনের প্রতি অবিলম্বে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এ কে আজাদকে ঘিরে বিএনপির ক্ষোভ এ উত্তাপ আরও বাড়িয়ে তুলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য