Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৩, ২৯ অক্টোবর ২০২৫

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন
ছবি: সবার দেশ

যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম কর্তৃক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে বুধবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বাজার এলাকায় বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষুব্ধ শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেন। যশোর-বেনাপোল মহাসড়কটি দেশের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক পথ হওয়ায় এসময় কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশে প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের ন্যায়বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় এবং ক্লাসে ফিরে যায়।

শিক্ষার্থীরা জানান, আগামী ৫ নভেম্বরের মধ্যে অভিযুক্ত শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও চাকরিচ্যুতির সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

এ বিষয়ে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই শিক্ষার্থীর মর্যাদা ক্ষুণ্ণ করার ঘটনা সহ্য করা হবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাকা-দাম্মাম-রিয়াদ ফ্লাইট ফের স্থগিত
সৌদিতে দণ্ডিত আরও ২০ বাংলাদেশি, সাজার তথ্য চাইলো কনস্যুলেট
জাপানের ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা বাংলাদেশে
রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও স্থাপনা নির্মাণ
দিল্লিতে ৭০০ মুসলিম পরিবার উচ্ছেদের উদ্যোগ, মসজিদেও নোটিশ
জুলাই স্বীকার, ক্ষমা চাইলেই আ.লীগের রাজনীতি: তথ্যমন্ত্রী
রেকর্ডের ম্যাচে ইংল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা
সিসিইউতে সংকটাপন্ন মঈন খান, দেখতে গেলেন রিজভী
ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি দেশে ফিরলেন
ভারতে তিন খ্রিষ্টান পরিবারকে পূজা পালনে বাধ্য করার অভিযোগ
সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
বিকিনি পরতে অস্বস্তি হয়: রাশমিকা
সাজেকে গোলাগুলি, নিরাপদে ফিরলেন পর্যটকরা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী শনাক্ত
৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, শুরু বায়তুল মোকাররমে
ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে, অভিজ্ঞতা কম: মনি
পণ্যবাহী গাড়ি আটকে লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ জনকে শোকজ
রাশিয়ার এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত