Sobar Desh | সবার দেশ লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৮, ৬ নভেম্বর ২০২৫

লালমনিরহাটে তরুণদের প্রাণবন্ত ফ্ল্যাশমব

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’
ছবি: সংগৃহীত

তিস্তা নদী রক্ষায় সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে লালমনিরহাটে এক ব্যতিক্রমী ফ্ল্যাশমব আয়োজন করেছে স্থানীয় তরুণরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শিরোনামে মহেন্দ্রনগর, মোস্তফিরহাট ও বড়বাড়ি এলাকার ঢাকা–লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কে এ ফ্ল্যাশমব অনুষ্ঠিত হয়।

আন্দোলনটির উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি, লালমনিরহাট সদর আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

কর্মসূচিতে তরুণ-তরুণী, কৃষক, জেলে, শিক্ষার্থী, প্রবীণ নাগরিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। নৃত্য, নাট্যাভিনয় ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারীরা তুলে ধরেন তিস্তা নদীর ভাঙন ও অব্যবস্থাপনার ভয়াবহতা— কীভাবে প্রতিদিন নদী গিলে খাচ্ছে মানুষের বসতভিটা, হারিয়ে যাচ্ছে জীবিকা ও সংস্কৃতি।

পুরো ফ্ল্যাশমবজুড়ে প্রতিধ্বনিত হয় একটাই আহ্বান— ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’। তরুণরা রঙিন পোস্টার, ব্যানার ও ঢোলের তালে তালে এ স্লোগান ছড়িয়ে দেন পথচারীদের মধ্যে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেন-জি লালমনিরহাটের আহ্বায়ক শহিদ ইসলাম সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাকিল, সদস্যসচিব আয়শা সিদ্দিকা কথা, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল ও যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহাম্মেদ রোকন। এছাড়া স্থানীয় শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠক ও সাংবাদিকরাও এই অভিনব আয়োজনের সাক্ষী থাকেন।

তরুণদের এ উদ্যোগ নদী রক্ষার আন্দোলনে নতুন গতি এনে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী