Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৭, ১৬ নভেম্বর ২০২৫

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান
ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।  

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ৩টার দিকে জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে তাকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন তার শ্যালক নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন।

বিএনপি নেতা হিরন আরও জানান, শনিবার দুপুরের দিকে জেলা শহর মাইজদীর বাসায় পেটে গ্যাসের কারণে শরীরে হার্ট রিডিং বেড়ে মোহাম্মদ শাহজাহান অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে মাইজদী প্রাইম হসপিটালে নেয়া হয়। সেখানে চিকিৎসক মোহাম্মদ শাহজাহানের শরীরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। কিছুক্ষণ পর তাকে বাসায় নিয়ে যাওয়া হবে। বর্তমানে তিনি ভালো আছেন।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মাহবুব আলমগীর আলো বলেন, আমরা তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছি। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেয়া হতে পারে।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত