Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৪, ৭ নভেম্বর ২০২৫

বালু মহাল দখল নিয়ে দন্ধ

বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, বাড়িঘরে আগুন

বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, বাড়িঘরে আগুন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু মহাল দখলকে কেন্দ্র করে বিএনপির দুই নেতাভাইয়ের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে টানা এ সংঘর্ষ চলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায়। এতে অন্তত চারজন আহত হয়েছেন, পুড়ে গেছে একাধিক ঘরবাড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও বালু মহাল নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে জড়িত। বৃহস্পতিবার রাতে বিষয়টি চরমে ওঠে। দুই ভাইয়ের সমর্থকরা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে, পরে লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ একে অপরের ঘরে হামলা চালায় ও অন্তত চারটি ঘরে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন। আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিস ও পুলিশের ওপরও হামলার চেষ্টা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই ভাই—আব্দুর রউফ ও আব্দুল জলিল—দুজনকেই থানায় আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোনারগাঁ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, একাধিক স্থানে আগুন লাগায় আমাদের দুটি ইউনিট টানা এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বালু মহাল দখলকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। সম্প্রতি নদী থেকে বালু উত্তোলনের নতুন ঠিকাদারি অনুমোদনকে ঘিরে দুই ভাইয়ের বিরোধ আরও তীব্র হয়। এ ঘটনায় পুরো এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে।

সোনারগাঁ থানার এসআই সারোয়ার হোসেন জানান, আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় টহল অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য