Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩১, ২ ডিসেম্বর ২০২৫

বিজিবির হাতে স্বর্ণেরবারসহ আটক ১

বিজিবির হাতে স্বর্ণেরবারসহ আটক ১
ছবি: সংগৃহীত

যশোরে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির টহলদলের হাতে ধরা পড়েছে এক স্বর্ণ পাচারকারী। তার কাছে পাওয়া গেছে ৬৯ লাখ টাকারও বেশি মূল্যমানের একটি স্বর্ণবার। আটক ব্যক্তির নাম ইমরান হোসেন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরকারপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

বিজিবির দাবি সাতক্ষীরা হয়ে ভারত পাচারের জন্য ঢাকা থেকে স্বর্ণের বারটি এনেছিলেন ইমরান।

বিজিবির ৪৯ ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, গোপন একটি তথ্যের ভিত্তিতে সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার বাউলিয়া বাজার সংলগ্ন সড়কে তারা অভিযান চালায়। এ সময় ইমরান হোসেনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৮৪.৩৮ গ্রাম ওজনের এক টুকরা স্বর্ণবার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬৯ লাখ ৩৯ হাজার টাকা।

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, জিজ্ঞাসাবাদে ইমরান স্বীকার করেছেন—ঢাকার মালিবাগ এলাকার একদল চোরাকারবারীর কাছ থেকে তিনি সোনাটি সংগ্রহ করেন এবং তা সাতক্ষীরা হয়ে সীমান্ত পথে ভারতে পাচার করার পরিকল্পনা ছিলো। ঘটনার পর ইমরানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী