Sobar Desh | সবার দেশ নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৫, ২০ জানুয়ারি ২০২৬

ক্ষুব্ধ জনতার ভাঙচুর

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের
ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মা ও তার শিশু কন্যা নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি ভাঙচুর করে এবং চালককে মারধর করে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্ঠি গ্রামের কাউসার রহমানের স্ত্রী খাদিজা (২৮) এবং তাদের ৯ বছর বয়সী মেয়ে ফাতেমা জান্নাত।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে কাউসার রহমান নজিপুর বাজার থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ির পথে রওনা দেন। নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে পড়ে যান। ঠিক সে সময় সাপাহার থেকে নজিপুরগামী কাঠবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খাদিজা ও তার মেয়ে ফাতেমা জান্নাতের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ট্রাকটি ভাঙচুর করে এবং চালককে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকচালককে থানা হেফাজতে নেয়া হয়েছে।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা