Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০২:২৯, ২ নভেম্বর ২০২৫

আপডেট: ০২:৩০, ২ নভেম্বর ২০২৫

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে মাদক কারবারি আটক

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে মাদক কারবারি আটক
ছবি: সবার দেশ

নওগাঁর ধামইরহাটে বিশেষ অভিযানে ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১ নভেম্বর) ভোররাতে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৬০ পিস, একটি মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্রসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. কুরবান আলী (২৫)। তিনি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং–০১, তারিখ ০১/১১/২৫)। পরবর্তীতে আসামি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়।

অভিযান প্রসঙ্গে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তজুড়ে বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদক ও চোরাচালান নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করে সীমান্ত এলাকায় টহল জোরদারের আহ্বান জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য