Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৭, ২৬ নভেম্বর ২০২৫

ধামইরহাটে বিজিবির কড়া নজরদারি, পালাল চোরাকারবারীরা

নওগাঁ সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় মদ আটক

নওগাঁ সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় মদ আটক
ছবি: সবার দেশ

নওগাঁর ধামইরহাট সীমান্তে ফের বড় ধরনের চোরাচালান প্রতিরোধে সফল অভিযান চালিয়েছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

২৪ নভেম্বর রাত ১টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৮-এস থেকে প্রায় ৩০০ গজ ভেতরে আলতাদিঘি এলাকায় তল্লাশি অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ১২ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। আটক মদের সিজার মূল্য ধরা হয়েছে ১৮ হাজার টাকা।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন (পিবিজিএম, পিবিজিএমএ) বলেন, নওগাঁ–জয়পুরহাট সীমান্তজুড়ে গরু ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং সব ধরনের চোরাচালান দমনে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তকে সম্পূর্ণ নিরাপদ রাখতে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

স্থানীয় সীমান্ত এলাকার বাসিন্দারা বলেন, বিজিবির টহল বৃদ্ধি পাওয়ায় এখন চোরাকারবারীদের তৎপরতা আগের তুলনায় কমে এসেছে। তবে রাতের আঁধারে এখনো কিছু চক্র সক্রিয় থাকায় নিয়মিত অভিযান অত্যন্ত জরুরি।

বিজিবির এ সফল অভিযানে ফের স্পষ্ট হলো—সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য