Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৬, ১৩ নভেম্বর ২০২৫

আপডেট: ০১:৩২, ১৩ নভেম্বর ২০২৫

বিজিবির অভিযান

নওগাঁ সীমান্তে মাদকসহ দুই চোরাকারবারি আটক

নওগাঁ সীমান্তে মাদকসহ দুই চোরাকারবারি আটক
ছবি: সবার দেশ

নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। অভিযানে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে পত্নীতলা ব্যাটালিয়নের আওতাধীন বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে বিশেষ টহল দলটি অভিযানটি পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার ২৬০/৭–এস থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের ভেতরে নওগাঁর ধামইরহাট উপজেলার পূর্ব নন্দনপুর এলাকায় এই অভিযান চালায়।

এ সময় ভারতীয় তৈরি ৪৬ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—

  • মো. রইহান (২৩), পিতা মো. সাইদুর রহমান, গ্রাম মঙ্গললিয়া।
  • মো. আবু হানিফা (২২), পিতা মো. গোলাম মোস্তফা, গ্রাম রঘুনাথপুর।

উভয়ের ঠিকানা ধামইরহাট উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সীমান্তপথে ভারতীয় মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দ করা মোটরসাইকেল ও মোবাইলসহ তাদের পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

অভিযান বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তজুড়ে মাদক, গরু পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশের সীমানা সুরক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ধামইরহাট সীমান্তপথে ভারতীয় নেশাজাতীয় ওষুধ ও মাদক ট্যাবলেট পাচার বেড়ে যাওয়ায় এলাকায় বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত