Sobar Desh | সবার দেশ নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৬, ৩১ জানুয়ারি ২০২৬

নওগাঁয় ভ্যানে ট্রাকের ধাক্কায়, ৫ জনের প্রাণহানি

নওগাঁয় ভ্যানে ট্রাকের ধাক্কায়, ৫ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বালুবাহী একটি ডাম্প ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত চার্জার ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল প্রায় ৮টার দিকে উপজেলার পাটকাঠি শিবপুর এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন— মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন পাহান (৫০), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব পাহান (২২)।

আহত ব্যক্তি হলেন একই গ্রামের রমেসের ছেলে সামন্ত (৩০)। তিনি একটি ভ্যানের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন। পথে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে নজিপুরগামী একটি বালুভর্তি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আরও চারজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুজন মারা যান।

মহাদেবপুর থানার পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ডাম্প ট্রাকের চালক পালিয়ে যায়। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা