Sobar Desh | সবার দেশ নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩০, ৪ ফেব্রুয়ারি ২০২৬

নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০

নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
ছবি: সংগৃহীত

নওগাঁয় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের মাখনা কোমলগোটা গ্রামে এ সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের মধ্যে জামায়াতে ইসলামীর চারজন ও বিএনপির একজন কর্মীকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নওগাঁ–৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আ স ম সায়েম ওই এলাকায় যান। প্রচারণা শেষ করে তিনি কর্মী–সমর্থকদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন।

এ সময় গোপাই গ্রামের কয়েকজন বিএনপি কর্মী ওই এলাকার একটি বাড়িতে ভিডিও ধারণ করতে যান। ভিডিও ধারণকে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এতে দুই দলের বেশ কয়েকজন কর্মী আহত হন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বিএনপি নেতা–কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জামায়াতের কয়েকজন কর্মীকে একটি বাড়িতে অবস্থান করতে বাধ্য করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে তাদের নিরাপদে সরিয়ে নেন।

আহত বিএনপি কর্মী রাকিব হাসান অভিযোগ করে বলেন, ভিডিও ধারণে বাধা দেয়াকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা তাদের ওপর হামলা চালান।

অন্যদিকে আহত জামায়াত কর্মী হাসান প্রামাণিক বলেন, ভিডিও ধারণের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করা হয় এবং পরে তাদের ওপর হামলা চালানো হয়।

নওগাঁ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আব্দুর রহিম অভিযোগ করে বলেন, গণসংযোগ শেষে প্রার্থী একটি বাড়িতে বিশ্রাম নেয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়, এতে দলের কয়েকজন কর্মী আহত হয়েছেন।

তবে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সংঘর্ষের সূচনা জামায়াতের কর্মীরাই করেছে এবং এতে বিএনপির কর্মীরা আহত হয়েছেন।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনও কোনও পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল