Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

যোগ দিলেন জামায়াতে

চট্টগ্রামে বিএনপি ছাড়লেন শতাধিক নেতাকর্মী

চট্টগ্রামে বিএনপি ছাড়লেন শতাধিক নেতাকর্মী
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৩ আসনের কর্ণফুলী উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দ্বীপ কালার মোড়ল এলাকায় আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করে নেয়া হয়।

সভায় জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে স্বাগত জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রাজু আহমেদ এবং একই ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলালের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের এসব নেতাকর্মী জামায়াতে যোগ দেন।

যোগদানের বিষয়ে শিকলবাহা ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রাজু আহমেদ বলেন, দীর্ঘদিন তারা বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক অবস্থান তাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আদর্শিক ও সচেতনতার জায়গা থেকে তারা জামায়াতে যোগদানের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, দেশের রাজনীতিতে একটি আদর্শভিত্তিক পরিবর্তনের প্রত্যাশা থেকেই শতাধিক নেতাকর্মী একযোগে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুনির আবছার চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক ও আদর্শিক সংগঠন। সকল সচেতন ও দেশপ্রেমিক মানুষকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে কাজ করতে চায়।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে বিজয়ী করে চট্টগ্রাম-১৩ আসনে একটি নতুন সমাজ বিনির্মাণের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা