Sobar Desh | সবার দেশ পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম

অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

পিরোজপুরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির (৭০) এবং শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন মল্লিক নিপু (৪৫)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তারা হামলার শিকার হন।

আহত রিয়াজউদ্দিন মল্লিক নিপু জানান, তিনি মোটরসাইকেল চালিয়ে নাসির মল্লিককে নিয়ে ফিরছিলেন। পাড়েরহাট বাসস্ট্যান্ড ও চালনা সেতুর মাঝামাঝি পৌঁছালে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

হামলায় নিপুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। মহিউদ্দিন মল্লিক নাসিরের দুই পা, হাত ও ঘাড়ে গুরুতর জখম হয়।

পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা রাজীব পাইক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, কারা হামলার সঙ্গে জড়িত তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এ হামলার ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য