Sobar Desh | সবার দেশ মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৭, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৩১, ৩১ জানুয়ারি ২০২৬

মানিকগঞ্জে তারেক রহমানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত—সহাবস্থান অসম্ভব

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত—সহাবস্থান অসম্ভব
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, বাংলাদেশে বিএনপি ও জামায়াত একসঙ্গে থাকতে পারে না। তার ভাষায়, হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত—দুইটা একসাথে হওয়ার সুযোগ নেই।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা শহরের খন্দকার নুরুল ইসলাম ‘ল’ একাডেমির মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতাউর রহমান ঢালী বলেন, জামায়াত রাজাকার হিসেবে চিহ্নিত, তাদের সঙ্গে বিএনপির সহাবস্থান সম্ভব নয়। তিনি বলেন, আমরা বাংলাদেশে থাকতে পারবো না আর এ জামায়াত থাকবে—এটা হতে পারে না। বিষয়টি স্পষ্ট, সহাবস্থান অসম্ভব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের আরেক উপদেষ্টা ও মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। তিনি মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, শুধু ধানের শীষের কর্মী হলেই ভোট নিশ্চিত—এমন ভাবনা ঠিক নয়। প্রতিপক্ষ ভিন্ন কৌশলে, গোপনে ও সংগঠিতভাবে কাজ করছে। তাই সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, প্রতিপক্ষের কার্যক্রম অনেক সময় প্রকাশ্যে নয়, আড়ালে হয়। সেজন্য মাঠপর্যায়ে সবাইকে আরও সক্রিয় হতে হবে।

জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন নির্যাতনের শিকার হলেও কখনও কটু কথা বলেননি। তিনি তার আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহর কাছে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা প্রার্থনা করেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান, বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র আক্তার হামিদ পবনসহ জেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার পথ বন্ধ হচ্ছে
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১১১, জাতীয় দুর্যোগ ঘোষণা
আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকার রাতভর অ্যাকশন শুটিং
তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াবো: শেখ হাসিনা
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে ফেরানোর সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি