Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ৩০ জুলাই ২০২৬

আপডেট: ০০:৪৩, ৩০ জুলাই ২০২৬

তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য নয়াদিল্লি অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতেই এ সফর অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চান, আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে বৈঠকে কোনও আলোচনা হয়েছে কি না।

জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, আমার মনে হয়, এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত এখতিয়ার। তবে আমাদের পক্ষ থেকে আমি বলতে পারি, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত, অদূর ভবিষ্যতেই এটি ঘটবে।

তিনি আরও বলেন, আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা সবাই সেই সফরের অপেক্ষায় আছি।

এর আগে একই দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি সরকার পর্যালোচনা করছে। এ বিষয়ে সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, গত ১২ জুন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন দীনেশ ত্রিবেদী। পেট্রাপোল-বেনাপোল সীমান্ত চেকপয়েন্ট অতিক্রম করে সড়কপথে ঢাকায় এসে তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পটিয়ায় নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের মুখোশধারীদের মিছিল
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলো মেয়ে
তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী
মেয়েকে উত্ত্যক্তের অভিযোগে সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত
মার্কিন সেনাদের মোবাইল ভিডিও থেকে হামলার লক্ষ্য ঠিক করছে ইরান
নোয়াখালীতে নতুন গ্যাস কূপ, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস
একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তি
এনসিপির বিক্ষোভে মুন্সিগঞ্জ ছাত্রদলের পানি বিতরণ
ঢাকা-দিল্লি সম্পর্ক হবে সমতার ভিত্তিত: পররাষ্ট্রমন্ত্রী
ছাত্রদলের সভাপতিসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির মামলা
বালুর ট্রাক দিয়ে এনসিপিকে আটকে রাখা যাবে না: আসিফ মাহমুদ
শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেফতার
রাজধানীতে এনসিপির প্রতিবাদ বিক্ষোভ, বুধবার সারা দেশে কর্মসূচি
যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ
এক সুতোয় জড়িয়ে পড়ছে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত