Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাবিতে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ঢাবিতে পরপর ৩ ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জগন্নাথ হলের আশপাশে এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথ হলের একটি জানালা থেকে ককটেল ছোড়া হয়। এরপর পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পরপরই ক্যাম্পাসে উত্তেজনা ও আতঙ্ক তৈরি হয়। তবে কারা এবং কী উদ্দেশ্যে ককটেলগুলো বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে যায়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশের সদস্যরাও সেখানে উপস্থিত হন। তারা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, ঘটনার খবর পেয়ে প্রক্টরিয়াল টিমকে সরেজমিনে পাঠানো হয়েছে। পাশাপাশি শাহবাগ থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন জাতীয় ছাত্রশক্তির নেতা সরদার নাদিম মাহমুদ শুভ। তবে তার এ অভিযোগের তাৎক্ষণিক কোনও প্রমাণ পাওয়া যায়নি।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে আদালতের ফাঁসির রায়ের প্রতিবাদে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে কি না, সেটি তদন্ত করে দেখা প্রয়োজন।

সরদার নাদিম মাহমুদ শুভ বলেন, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। জগন্নাথ হল প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে।

তিনি আরও বলেন, তদন্তের মাধ্যমে জগন্নাথ হলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনও ধরনের প্রভাব, তৎপরতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ যেনো না থাকে, তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিয়ে কোনও ধরনের ছিনিমিনি চলতে পারে না।

ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে যারা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

সরদার নাদিম মাহমুদ শুভ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সন্ত্রাস, দখলদারি ও পেশিশক্তির রাজনীতির কোনও স্থান নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ঘটনার প্রকৃত কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা জানতে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। তদন্ত শেষ হলে বিস্ফোরণের নেপথ্যের কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের বিক্ষোভ
ঢাবিতে পরপর ৩ ককটেল বিস্ফোরণ
গ্যাস সরবরাহ বাড়লো জাতীয় গ্রিডে
ফ্যাসিস্ট আমলে৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
ইমরানকে ‘ধীরে ধীরে হত্যা’ করা হচ্ছে-দাবি ছেলেদের
আবারও ৫ দিনের ছুটির ফাঁদে দেশ
জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ বললেন ডাকসু নেতারা
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল
পশ্চিমবঙ্গে গো-মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা
জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর