Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৬, ২৬ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৫৯, ২৬ এপ্রিল ২০২৬

আইভীকে নতুন মামলায় গ্রেফতার না করার নির্দেশ

আইভীকে নতুন মামলায় গ্রেফতার না করার নির্দেশ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে একের পর এক মামলায় গ্রেফতার বা শ্যোন অ্যারেস্ট দেখানো কেনো অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে রোববার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন যে, সেলিনা হায়াৎ আইভীকে এখন থেকে আর কোনও নতুন মামলায় হয়রানি বা গ্রেফতার করা যাবে না। 

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। 

শুনানি শেষে অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, সেলিনা হায়াৎ আইভী ইতোমধ্যে হাইকোর্ট থেকে ১০টি মামলায় জামিন পেয়েছেন। কিন্তু জামিন পাওয়ার পরপরই আবার নতুন দুটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। বারবার এভাবে নতুন মামলায় গ্রেফতার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করেই হাইকোর্টে রিট আবেদনটি করা হয়েছিলো। 

উল্লেখ্য যে, গত ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঘটে যাওয়া একটি হত্যা মামলায় কারাবন্দি আইভীকে গ্রেফতার দেখানো হয়। এ পর্যন্ত সব মিলিয়ে তাকে মোট ১২টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আদালতের এ নতুন আদেশের ফলে সাবেক এ মেয়রকে নতুন করে আর কোনও মামলায় জড়ানো বা গ্রেফতার করার পথে আইনি বাধা তৈরি হলো। 

নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে দীর্ঘ সময় মেয়র হিসেবে দায়িত্ব পালন করা সেলিনা হায়াৎ আইভী গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে রয়েছেন। আদালতের এ নির্দেশনাকে তার আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা