Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ১৩ নভেম্বর ২০২৫

আপিল বিভাগে শুনানি ১৭ নভেম্বর

আইভীর জামিন চেম্বার আদালতে স্থগিত

আইভীর জামিন চেম্বার আদালতে স্থগিত
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় করা হত্যা, হত্যাচেষ্টা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের হওয়া পাঁচটি মামলায় সাবেক নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্ট প্রদত্ত জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে তারিখ নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অপরদিকে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী মোতাহার হোসেন সাজু।

এর আগে গত ৯ নভেম্বর হাইকোর্ট আইভীকে জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষ সে আদেশ স্থগিত চেয়ে আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানি শেষে গৃহীত হয়।

জুলাই মাসে সরকারের পতনের দাবিতে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় হত্যা, হত্যাচেষ্টা ও পুলিশের কাজে বাধাসহ অন্তত পাঁচটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সেলিনা হায়াৎ আইভীর নাম উল্লেখ করা হয় মূল আসামিদের একজন হিসেবে।

গত ৯ মে রাতেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসা থেকে গ্রেফতার করে। পরে আদালতের নির্দেশে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

চেম্বার আদালতের এ আদেশের ফলে আপাতত আইভীর জামিন কার্যকর হচ্ছে না, ফলে তাকে কারাগারেই থাকতে হবে পরবর্তী শুনানি পর্যন্ত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল