Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩২, ১৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:৩৩, ১৭ এপ্রিল ২০২৫

ভারতকে দেয়া সব সুবিধা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

ভারতকে দেয়া সব সুবিধা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ
ছবি: সংগৃহীত

এক নতুন উত্তেজনার সূচনা হয়েছে ঢাকা-দিল্লি কূটনৈতিক প্রেক্ষাপটে। ভারতের প্রতি বাংলাদেশ সরকারের দেয়া ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টসহ সব ধরনের বিশেষ সুবিধা বাতিলের দাবিতে পাঠানো হয়েছে একটি লিগ্যাল নোটিশ।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। বিবাদী করা হয়েছে পররাষ্ট্র সচিব, অর্থ সচিবসহ সরকারের সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের।

আইনজীবী আজিজুল হক সাংবাদিকদের বলেন, ভারত যখন আমাদের দেয়া সুবিধা একতরফাভাবে বাতিল করে, তখন আমরা কেন তাদের অনুকূলে সুবিধা বহাল রাখবো? জনগণ এখন জোরালোভাবে চায়, ভারতকে দেয়া সব একতরফা সুবিধা বাতিল হোক।

তিনি আরো বলেন, সরকার যদি লিগ্যাল নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে ব্যবস্থা না নেয়, তাহলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত এরই মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেয়ে আসছিলো, তা সম্প্রতি স্থগিত করেছে। অথচ বাংলাদেশ এখনও ভারতকে করিডোর, রেল-সড়ক চলাচল, এমনকি তেল পরিবহনের সুবিধাও দিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, এটি একটি ভয়ানক রকমের বৈষম্যমূলক সম্পর্ক, যেখানে একতরফাভাবে সুবিধা পাচ্ছে ভারত—বাংলাদেশ পাচ্ছে না প্রায় কিছুই। অনেকেই বলছেন, এটি কেবল বাণিজ্যিক নয়, অধিকারহীনতার এক রাজনৈতিক প্রতিচ্ছবি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী