Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪০, ১৯ এপ্রিল ২০২৫

হাইকোর্টে ৪৮ বেঞ্চে কাল থেকে বিচারকাজ শুরু

হাইকোর্টে ৪৮ বেঞ্চে কাল থেকে বিচারকাজ শুরু
ফাইল ছবি

ঈদুল ফিতর, সরকারি ও অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল ২০ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ শুরু হচ্ছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে এ জন্য ৪৮টি বেঞ্চ গঠন করা হয়েছে, যার মধ্যে ৩০টি দ্বৈত (ডিভিশন) বেঞ্চ এবং ১৮টি একক বেঞ্চ রয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২০২৫ সালের ৯৪ নং বেঞ্চ গঠন বিধি অনুযায়ী, আগামীকাল রোববার সকাল ১০টা ৩০ মিনিট থেকে এসব বেঞ্চে বিচারকার্য শুরু হবে। দ্বৈত বেঞ্চগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি তামান্না রহমান খালিদীসহ অন্যান্য বেঞ্চ। 

একক বেঞ্চে বিচারকাজ পরিচালনা করবেন বিচারপতি আবদুর রব, বিচারপতি মো. রুহুল কুদ্দুস, বিচারপতি ফরিদ আহমেদ, বিচারপতি কে এম কামরুল কাদেরসহ মোট ১৮ জন বিচারপতি। প্রধান বিচারপতি এসব বেঞ্চের জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার নির্ধারণ করে দিয়েছেন।

গত ২০ মার্চ থেকে ছুটি ও অবকাশের কারণে হাইকোর্টে নিয়মিত বিচারকার্য বন্ধ ছিলো। তবে, এ সময় জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ এবং আপিল বিভাগের চেম্বার কোর্টে কার্যক্রম চলমান ছিলো।

আগামীকাল থেকে পুনরায় নিয়মিত বিচারকার্য শুরু হওয়ায় বিচারপ্রার্থীদের মামলা নিষ্পত্তিতে গতি আসবে বলে আশা করা হচ্ছে। সূত্র: বাসস

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮