Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ১৩ মে ২০২৫

আপডেট: ১৪:২৬, ১৩ মে ২০২৫

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
ছবি: সংগৃহীত

মাগুরায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আদালত। আগামী ১৭ মে মামলার রায় ঘোষণা করবেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে এ রায় ঘোষণার দিন ঠিক করা হয়। এর আগে গতকাল সোমবার সকাল ১০টায় মামলার যুক্তিতর্ক শুনানি শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। তবে সেদিন পুরো কার্যক্রম শেষ না হওয়ায় আজ মঙ্গলবার পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন হয় এবং শুনানি শেষে রায়ের তারিখ ধার্য করা হয়।

উল্লেখযোগ্যভাবে, গত ১৫ মার্চ মামলার প্রধান আসামি হিটু শেখ—যিনি ভিকটিম আছিয়ার বোনের শ্বশুর—আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি একাই ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে আদালতে স্বীকার করেন। তবে তদন্তের পর গত ১৩ এপ্রিল সদর থানার তদন্ত কর্মকর্তা চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন, যা মামলাকে আরও জটিল করে তোলে।

জানা যায়, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে আছিয়া তার বোনের শ্বশুরবাড়িতে অবস্থানকালে নির্মম ধর্ষণের শিকার হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়, যেখানে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির।

আলোচিত এ ঘটনায় মাগুরা ও আশপাশের এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সাধারণ মানুষ ও অধিকারকর্মীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত