Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৯, ১১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:১৯, ১১ ডিসেম্বর ২০২৫

রায় নিয়ে আপিলে টানাপোড়েন

পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় সংসদের হাতে দেয়া যেতে পারে: অ্যাটর্নি জেনারেল

পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় সংসদের হাতে দেয়া যেতে পারে: অ্যাটর্নি জেনারেল
ফাইল ছবি

পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায় নিয়ে আপিল বিভাগের চলমান শুনানিতে নতুন মোড় এসেছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের ৫৪টি ধারা পরিবর্তন করে ২০১১ সালে পাস হওয়া পঞ্চদশ সংশোধনী নিয়ে বৃহস্পতিবার সকালে শুনানি চলাকালে অ্যাটর্নি জেনারেল জানান—কিছু বিষয় ভবিষ্যৎ সংসদের বিবেচনায় ছেড়ে দেয়া যেতে পারে।

এদিন শুনানির শুরুতেই প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করেন—জামায়াতে ইসলামীপক্ষের আইনজীবীরা যে প্রস্তাব দিয়েছেন, অর্থাৎ শুনানি শেষ না করে তা নতুন সংসদের হাতে ছেড়ে দেয়া—এ বিষয়ে রাষ্ট্রপক্ষের মত কী?

জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, তারা চান শুনানি শেষ হোক এবং আপিল বিভাগ থেকে একটি পূর্ণাঙ্গ রায় আসুক। তবে আদালত উল্লেখ করেন, আগের আপিল বিভাগের মতো এমন কোনও রায় দিতে চান না যা ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়ে। বিচারপতি আরও বলেন, কয়েক দিনের মধ্যেই নতুন আপিল বিভাগ গঠিত হবে। সেখানে যদি শুনানির সুযোগ দেয়া হয় অথবা দীর্ঘ মুলতবি করা হয়, তাহলে সব পক্ষই সুবিধা পাবে।

তবে অ্যাটর্নি জেনারেল জানান, তারা আজই শুনানি শেষ করতে প্রস্তুত। পরে আদালত মামলার পরবর্তী শুনানি ৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

২০১১ সালের ৩০ জুন পাস হওয়া পঞ্চদশ সংশোধনী আইনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের ৫৪টি অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়। জুলাই মাসের গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সংশোধনীর বৈধতা নিয়ে দুটি পৃথক রিট করা হয়—একটি সুজন সম্পাদকসহ পাঁচজনের এবং আরেকটি নওগাঁর বাসিন্দা মোফাজ্জল হোসেনের।

দীর্ঘ শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় ঘোষণা করে। তাতে সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা, আর যুক্ত হওয়া ৭ক, ৭খ ও ৪৪(২) অনুচ্ছেদকে সংবিধানবিরোধী ঘোষণা করা হয়। পাশাপাশি পুনর্বহাল করা হয় গণভোট সম্পর্কিত ১৪২ অনুচ্ছেদ। তবে পুরো সংশোধনী বাতিল না করে অন্যান্য অংশ সংসদের বিবেচনায় রেখে সিদ্ধান্তের সুযোগ রাখে হাইকোর্ট।

এ রায়ের বিরুদ্ধে তিনটি পৃথক আপিল করা হয়—একটি সুজন সম্পাদক ও অন্যান্যদের, একটি মোফাজ্জল হোসেনের এবং একটি জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেলের। ৩ ডিসেম্বর থেকে আপিল বিভাগে ধারাবাহিক শুনানি শুরু হয়, যা ৪, ৭, ৮ ও ১০ ডিসেম্বর অব্যাহত থাকে। সুজনপক্ষের হয়ে শুরুতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া।

সংবিধানের গুরুত্বপূর্ণ এ সংশোধনী নিয়ে আদালত, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মধ্যে আলোচনা তীব্র হচ্ছে। মামলাটি নতুন আপিল বিভাগে গেলে এর রায়ের ওপর জাতীয় রাজনীতিতে বড় প্রভাব পড়তে পারে বলে আইনজীবীরা মনে করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প