Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৬, ১ মে ২০২৬

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের
ছবি: সংগৃহীত

রাজধানীর রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে আগামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সম্মেলনে উপস্থিত নেতারা জানান, তরুণ নেতৃত্বকে সামনে রেখে নগর রাজনীতিতে নতুন বার্তা দিতেই সাদিক কায়েমকে বেছে নিয়েছে দলটি। ঘোষণার সময় তিনি নিজেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যদিও প্রার্থিতা নিয়ে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সামনে কোনও মন্তব্য করেননি তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণভাবে প্রার্থিতা চূড়ান্ত করা হলেও আগামী দুই-এক দিনের মধ্যে কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে নিজের জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন সাদিক কায়েম।

এখনও বড় পরিসরে জনসংযোগ বা প্রকাশ্য প্রচারণা শুরু না হলেও নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। জামায়াতের নীতিনির্ধারকরা মনে করছেন, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা তরুণ এ নেতার জনপ্রিয়তা ও পরিচিতিকে কাজে লাগিয়ে রাজধানীর তরুণ ভোটারদের আকৃষ্ট করা সম্ভব হবে।

এ বিষয়ে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান, বলেন—ঢাকার উত্তর ও দক্ষিণ উভয় সিটি করপোরেশনের জন্য দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাদিক কায়েম। ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতির মঞ্চে তার এ উত্তরণকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনী পরিবেশে নতুন প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণে বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত
দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
বাগাতিপাড়ার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ
বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক মে দিবস
ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক মে দিবস পালিত
মে দিবসে বেনাপোলে ৫ হাজার শ্রমিকের বর্ণাঢ্য র‍্যালি
ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থীদের পূর্ণ দখল
মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড
ইতালিতে নয়ন খুনের নেপথ্যে বড় ভাইয়ের পরকীয়া
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হয় না: জামায়াত আমির
‘ব্যাংক রেজোল্যুশন আইন’ লুটপাটকারীদের পুনর্বাসনের পথ খুলে দিচ্ছে: আখতার
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ: আইআরজিসি
পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন ১১ বিসিএস কর্মকর্তা
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চাই: প্রধানমন্ত্রী
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের
যশোরে হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত
মে দিবসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন আরন্যকের
সংসদে নাহিদের বক্তব্য, প্রশংসায় ভাসছেন নেটিজেনদের