Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:২১, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:২৩, ২ ফেব্রুয়ারি ২০২৫

সড়ক ছাড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা

সড়ক ছাড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা
ছবি: সবার দেশ

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা প্রায় ২ ঘণ্টা পর রাজধানী মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন। এতে শুরু হয়েছে যান চলাচল। তবে সড়কের উভয় পাশেই সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার পর অবরোধ তুলে নিয়ে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১১টায় জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকে তাদের পরবর্তী কর্মসূচি জানানো হবে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

এমন পরিস্থিতিতে মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয় জলকামানও। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ বলেন, বর্তমানে আমরা মহাখালীর আমতলীতে অবস্থান করছি।

তার আগে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, তিতুমীরসহ সাত কলেজকে নিয়ে সরকার গঠিত কমিটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে।

শিক্ষা উপদেষ্টা আরো বলেন, তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়। তারা জনদুর্ভোগ চায় না। জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের সড়ক ছাড়ার অনুরোধও করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী