Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৮, ৭ মার্চ ২০২৫

ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের অবস্থার অবনতি

ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের অবস্থার অবনতি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। অস্ত্রোপচার প্রয়োজন হলেও সেটি করা যাচ্ছে না।

শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টায় ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে ডা. নজরুল হোসেন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, স্যারের ব্লাড প্রেসার ঠিক আছে। রক্ত দেয়ার পর প্ল্যাটিলেট কাউন্ট এক লাখের বেশি। ইউরিন আউটপুট স্বাভাবিক; হার্টের অবস্থা ঠিক আছে। কিন্তু ব্রেইনের অবস্থা গত রাতের চেয়ে কিছুটা অবনতি হয়েছে। প্রায় কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এ কারণে অপারেশনের প্রস্তুতি নেয়া যাচ্ছে না। ব্রেইনের অবস্থার কিছুটা উন্নতি হলে অপারেশনের প্রক্রিয়া করা যাবে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ব্যাংক থেকে টাকা তোলেন অধ্যাপক আ স ম  আরেফিন সিদ্দিক। এরপর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে পড়ে যান। তাৎক্ষণিক তাকে বারডেমে আনা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন।

তখন ঢাবির সাবেক এ উপাচার্যকে আইসিইউতে নেয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশন দেয়া হয়।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ