Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৩, ৮ মে ২০২৫

প্রতিটি রক্তবিন্দুর বদলা নেয়া হবে: শেহবাজ শরিফ

প্রতিটি রক্তবিন্দুর বদলা নেয়া হবে: শেহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

ভারতের বিমান হামলায় নিহতদের ‘প্রতিটি রক্তবিন্দুর’ প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (৭ মে) জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, ‌শত্রুরা কাপুরুষ, যারা নিরীহ মানুষকে টার্গেট করে। তবে পাকিস্তান জানে কিভাবে জবাব দিতে হয়। গত রাতে আমরা সেটা দেখিয়েছি।

শেহবাজ দাবি করেন, পাকিস্তান বিমানবাহিনী এমন কড়া জবাব দিয়েছে যে, ভারতীয় বাহিনী সহজে ঘুরে দাঁড়াতে পারবে না। তিনি জানান, ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে, যা এখন শুধু ধোঁয়া আর ধ্বংসস্তূপ।

শেহবাজ বলেন, ‌ভারতের হামলায় সাত বছরের এক শিশু ইরতাজা আব্বাসসহ ২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৬ জন। এর জবাব তারা পাবে।

তিনি আরও বলেন, ‌ভারত হয়তো ভেবেছিলো আমরা ভয় পেয়ে পিছু হটবো। কিন্তু তারা ভুলে গেছে—এটা সে জাতি, যারা নিজের দেশের জন্য জীবন দিতে জানে।

পাকিস্তানের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাত্র কয়েক ঘণ্টায় শত্রুকে নতজানু করেছে আমাদের সেনারা। আমরা গর্বিত আমাদের বাহিনীর ওপর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ