Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৮, ২৬ মে ২০২৫

আজ থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

আজ থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পৌনে চার লাখ শিক্ষক আজ সোমবার (২৬ মে) থেকে পূর্ণদিবস লাগাতার কর্মবিরতি পালন শুরু করতে যাচ্ছেন। 

বেতন গ্রেড উন্নীতকরণসহ তিন দফা দাবি আদায়ে এ আন্দোলনের ডাক দিয়েছে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে।

এর আগে ৫ মে থেকে ২৫ মে পর্যন্ত ধাপে ধাপে এক ঘণ্টা, দুই ঘণ্টা ও অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। এবার আন্দোলন নতুন পর্বে প্রবেশ করতে যাচ্ছে পূর্ণদিবস কর্মবিরতির মধ্য দিয়ে।

আন্দোলনের তিনটি প্রধান দাবি হলো:

  • সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ
  • ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন
  • প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতির ব্যবস্থা

এছাড়াও, শিক্ষকরা আরও কয়েকটি দাবি উত্থাপন করেছেন:

শুক্র ও শনিবার ছুটি বহাল রাখা
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ রাখা

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও মোর্চার আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, চার মাস আগে জমা দেয়া কনসালটেশন কমিটির সুপারিশ ও সরকারের নয় মাস সময়সীমা শেষ হলেও এখনও পর্যন্ত কোনও দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে, শিক্ষক সমাজকে বাধ্য হয়েই পূর্ণদিবস কর্মবিরতির মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

এ কর্মসূচির ফলে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ