Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ২২ জুন ২০২৫

আলোচনার সুযোগ রোববার

ইউআইইউ শিক্ষার্থীদের বহিষ্কার প্রত্যাহারের নোটিশ প্রত্যাখ্যান

ইউআইইউ শিক্ষার্থীদের বহিষ্কার প্রত্যাহারের নোটিশ প্রত্যাখ্যান
ছবি: সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) আন্দোলনরত শিক্ষার্থীরা কর্তৃপক্ষের দেয়া বহিষ্কারাদেশ প্রত্যাহারের নোটিশ প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিযোগ, নোটিশে বিনা শর্তে বহিষ্কার প্রত্যাহারের যে দাবি ছিলো, তা মানা হয়নি বরং বিভ্রান্তিকর শর্ত আরোপ করা হয়েছে।

শনিবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, কিছু শিক্ষার্থীকে চলতি সেমিস্টারসহ দুই সেমিস্টারের জন্য সাসপেন্ড করা হয়েছে, যা ‘অযৌক্তিক ও প্রতিশোধমূলক’। ফলে শুধু বহিষ্কৃত শিক্ষার্থীরাই নয়, আন্দোলনে সংহতি জানিয়ে সকল পক্ষই নোটিশ প্রত্যাখ্যান করেছে।

তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, রোববার (২২ জুন) আলোচনা ও সমঝোতার সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। যদি যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান না আসে, তবে সোমবার থেকে আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।

এদিকে রোববারের জন্য ঘোষিত ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ‘অস্পষ্ট ও অপমানজনক শর্ত’ দিয়ে নয়, বরং স্বচ্ছভাবে এবং সম্পূর্ণরূপে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। তাদের বক্তব্য, প্রশাসন সংলাপে আগ্রহ দেখালে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান এখনো সম্ভব।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!