Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৫, ৩০ আগস্ট ২০২৫

নুরের ওপর হামলার প্রতিবাদে উত্তপ্ত ঢাবি, জাপা নিষিদ্ধের দাবি

নুরের ওপর হামলার প্রতিবাদে উত্তপ্ত ঢাবি, জাপা নিষিদ্ধের দাবি
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে সংঘর্ষে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান।

শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে ‘জাপা, ব্যান ব্যান’, ‘একটা একটা জাপা ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘হাসিনা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে’ স্লোগান দিতে শোনা যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভারতের মদদে জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন চেষ্টা হলে আবারও জুলাইয়ের আন্দোলন নামবে।

বাংলা বিভাগের শিক্ষার্থী ও ডাকসুর সাবেক পদপ্রার্থী মোসাদ্দিল আলী ইবনে মোহাম্মদ বলেন, পুলিশের আচরণ এখনো বদলায়নি। ৫ আগস্টের পরও পুলিশ একই কায়দায় হামলা চালাচ্ছে। হামলায় জড়িত পুলিশদের বিচারের আওতায় আনতে হবে।

ডাকসুর সাবেক ভিপি প্রার্থী জামালুদ্দিন খালিদ বলেন, নুরুল হক নুরকে নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদের আমলে তিনি সাহসের প্রতীক ছিলেন। হামলার ভিডিও দেখে বোঝা যায়, এটা পরিকল্পিত হামলা। জুলাইয়ের ওপর যারা হাত তুলবে তাদের ছাড় দেয়া হবে না। সেনা ও পুলিশ—যারা জড়িত তাদের বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তারা চিপায় চিপায় লুকিয়ে আছে। জাতীয় পার্টি ছিলো তাদের বি টিম। আজকের ঘটনার পর জাপাকে নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ বন্ধ করতে হবে। না হলে আবারও জুলাইয়ের মতো আন্দোলন হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প