Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজায় সারাদেশে র‍্যাবের ২৮১ টহল দল মোতায়েন

দুর্গাপূজায় সারাদেশে র‍্যাবের ২৮১ টহল দল মোতায়েন
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

র‌্যাব জানায়, এ বছর সারাদেশে মোট ৩১ হাজার ৫২৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত প্রতিটি ব্যাটালিয়নের নিজ নিজ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

সংস্থাটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে রাজধানীতে ৯৪টি টহল দল এবং সারাদেশে মোট ২৮১টি টহল দল মাঠে কাজ করছে। প্রতিটি ব্যাটালিয়ন কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

র‌্যাব সদর দফতর থেকে সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা নাশকতার চেষ্টা করে, তবে তাৎক্ষণিকভাবে র‌্যাবকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত যেকোনো সহায়তার জন্য র‌্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ