Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০১, ২৮ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাবোধনে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

দুর্গাবোধনে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু
ছবি: সংগৃহীত

দেবী দুর্গার ‘বোধনের’ মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে বেলগাছের নিচে এ বন্দনা পূজা অনুষ্ঠিত হয়।

এ বোধনের মাধ্যমে নিদ্রিত দেবীকে মর্ত্যলোকে আহ্বান জানানো হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণেও যথানিয়মে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তিনজন পুরোহিত—প্রণব চক্রবর্তী, বরুণ চক্রবর্তী ও ধর্মদাস মুখোপাধ্যায় বেলগাছ তলায় বোধন পূজা সম্পন্ন করেন।

মন্দিরের উপদেষ্টা পুরোহিত প্রণব চক্রবর্তী বলেন, বোধনের জন্য ষষ্ঠী তিথির সন্ধ্যাকালেই নির্ধারিত সময়। এবার ষষ্ঠী তিথি শুরু হয়েছে শনিবার সকালে এবং শেষ হবে রোববার বেলা ১১টা ১২ মিনিটে। ফলে রোববার সন্ধ্যায় আর বোধনের সময় পাওয়া যাবে না। সে কারণে শনিবার সন্ধ্যায়ই দেবীর বোধন করা হয়েছে।

পুরোহিত আরও জানান, পুরাণ মতে, দেবী দুর্গা দক্ষিণায়নে নিদ্রিত থাকেন। তাকে জাগিয়ে তুলতেই বিল্ববৃক্ষের নিচে ‘বোধন’ বা জাগরণের এ পূজা আয়োজন করা হয়। এ বৃক্ষে দেবী শিশু কুমারীরূপে অবস্থান করেন বলেও বিশ্বাস করা হয়।

বোধনের মধ্য দিয়ে শুরু হলো মূল পূজার আনুষ্ঠানিকতা। রোববার মহাষষ্ঠীতে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। এরপর পাঁচ দিনব্যাপী চলবে শারদীয় দুর্গোৎসব, যা শেষ হবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে।

এবার ঢাকায় ২৫৯টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে, যা গত বছরের তুলনায় সাতটি বেশি। সারা দেশে পূজা হচ্ছে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে—গত বছরের তুলনায় প্রায় এক হাজারটি বেশি।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে দেশজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার