Sobar Desh | সবার দেশ মো. সিহাব আলী, জবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৩, ১১ নভেম্বর ২০২৫

জবি এমসিজে ডিবেটিং ক্লাবের নেতৃত্বে তানভীর - সাফা

জবি এমসিজে ডিবেটিং ক্লাবের নেতৃত্বে তানভীর - সাফা
ছবি: সবার দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (এমসিজে) ডিবেটিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ এবং সাধারণ সম্পাদক ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাফা খাতুন।

সোমবার (১০ নভেম্বর) বিভাগের চেয়ারপার্সন ড. মো. আশরাফুল আলম, এমসিজে ডিবেটিং ক্লাবের মডারেটর মেহনাজ হক, কো-মডারেটর কামনা আক্তার, সদ্য বিদায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। 

১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাকিবুল হাসান রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল পারভেজ, দফতর সম্পাদক উম্মে বুশরা মাহাদিয়া, প্রচার সম্পাদক তাহমিদ আব্দুল্লাহ রাদ।

এছাড়াও অর্থ সম্পাদক মাহমুদুল হাসান তুষার, বহিঃ যোগাযোগ সম্পাদক স্বপন পাল, কর্মশালা বিষয়ক সম্পাদক গোলাম মাওলা হাবিব এবং সদস্য সংগ্রহ বিষয়ক সম্পাদক রিফাত হোসেন। 

নবগঠিত কমিটির সভাপতি তানভীর আহমেদ বলেন, বিতর্ক আমাদের চিন্তার জগতকে শাণিত করে। এটি আমাদের মেধাকে বিকশিত করে। ক্লাবের কার্যক্রমে নিয়মিত কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি আরও নতুন সৃজনশীল আয়োজন করবো। এতে শিক্ষার্থীরা আধুনিক ও যুগোপযোগী বিতর্ক চর্চায় উন্নত হবে। 

শিক্ষার্থীদের মাঝে বিতর্কের সঠিক জ্ঞান পৌঁছে দিতে চাই। আশা করি, এ কমিটি এমসিজে ডিবেটিং ক্লাবকে আরও আলোকিত করবে।

এছাড়াও নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাফা খাতুন বলেন, বিতর্ক মানুষকে কেবল কথা বলতেই শেখায় না, শেখায় ভাবতে, বিশ্লেষণ করতে ও যুক্তির মাধ্যমে সত্য খুঁজে পেতে। এমসিজে ডিবেটিং ক্লাব সবসময় সে মুক্ত চিন্তার অনুশীলনের জায়গা হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, নতুন কমিটির হাত ধরে এই ক্লাব আরও বিকশিত হবে, আরও বেশি তরুণকে যুক্তির আলোয় উদ্ভাসিত করবে। 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য