Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:১০, ২৩ নভেম্বর ২০২৫

শিক্ষার্থীদের বাড়ি ফিরতে ডাকসুর বাস সার্ভিস

শিক্ষার্থীদের বাড়ি ফিরতে ডাকসুর বাস সার্ভিস
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ভূমিকম্পের প্রভাবে সব ধরনের ক্লাস ও পরীক্ষা আগামী ১৫ দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আজ রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল খালি করে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। হঠাৎ ঘোষণায় উদ্বিগ্ন শিক্ষার্থীদের বাড়ি ফেরার ভোগান্তি কমাতে এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

রোববার (২৩ নভেম্বর) ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ তার ফেসবুক পেজে জানান, শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালু করা হবে। বর্তমানে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের কাজ চলছে বলে জানান তিনি।

পোস্টে শিক্ষার্থীদের উদ্দেশে আসিফ লেখেন, বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রসেস চলমান রয়েছে। একই সঙ্গে কোন অঞ্চলের জন্য বাসের চাহিদা বেশি—তা জানাতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে তিনি আরও জানান, আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) দুপুরের পর থেকেই বিভাগীয় শহরমুখী বাস চলাচল শুরু হবে। শিক্ষার্থীদের প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে বাস বরাদ্দ করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের আকস্মিক ছুটি এবং হল ছাড়ার নির্দেশে বিপাকে পড়া শিক্ষার্থীদের জন্য ডাকসুর এ উদ্যোগ স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল