Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:২২, ৩ নভেম্বর ২০২৫

বিএনপি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে: ডাকসু

বিএনপি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে: ডাকসু
ফাইল ছবি

রাষ্ট্রের মৌলিক সংস্কারের বিরোধিতা এবং ফ্যাসিবাদী কাঠামো টিকিয়ে রাখার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। 

রোববার (২ নভেম্বর) রাতে ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিএনপি সংস্কার কার্যকর করার বিরোধিতা করে তরুণ প্রজন্মের ন্যায্য আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। জুলাই বিপ্লব ছিল বৈষম্য, অবিচার ও ফ্যাসিবাদী শাসন কাঠামোর বিরুদ্ধে ছাত্র–জনতার সম্মিলিত আন্দোলন। এ বিপ্লবের মূল লক্ষ্য ছিলো রাষ্ট্রীয় সংস্কার, ক্ষমতার অপব্যবহার রোধ, স্বচ্ছ প্রশাসনিক নিয়োগ এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠন।

ডাকসু নেতৃবৃন্দ অভিযোগ করেন, জুলাই সনদে স্বাক্ষর করলেও বিএনপি ধারাবাহিকভাবে সে সংস্কারের বাস্তবায়নের বিরোধিতা করছে। তারা বলেন, বিএনপি এমন সব মৌলিক সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে যা সরাসরি তরুণ প্রজন্মের স্বপ্নের সঙ্গে যুক্ত।

বিবৃতিতে আরও বলা হয়, পিএসসি, দুদক, ন্যায়পাল ও মহা-হিসাব নিরীক্ষকের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে স্বচ্ছ ও দলীয় প্রভাবমুক্ত নিয়োগের বিরোধিতা করে বিএনপি ক্ষমতার একচ্ছত্র দখলদারি বজায় রাখতে চাইছে। যে বৈষম্যমূলক চাকরি ব্যবস্থা নিয়ে জুলাই বিপ্লবের সূচনা হয়েছিলো, সেটি রক্ষার চেষ্টা করছে বিএনপি— যা নতুন প্রজন্মের ন্যায্য দাবি অস্বীকারের সামিল।

ডাকসু আরও জানায়, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, অনুচ্ছেদ ৭০-এর সংস্কার, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পৃথকীকরণ, স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠনসহ আধুনিক গণতান্ত্রিক সংস্কারের বিরোধিতা করে বিএনপি নতুন রাষ্ট্রগঠনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

বিবৃতিতে বলা হয়, এ সংস্কারগুলো কোনও দলীয় স্বার্থ নয়, বরং রাষ্ট্রকে আধুনিক, শক্তিশালী ও গণতান্ত্রিক করার জাতীয় প্রয়াস। তাই চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতে থাকা উচিত— গণভোটই সে জনগণমুখী পথ।

ডাকসু নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনও রাজনৈতিক দল বা প্রাতিষ্ঠানিক শক্তি যদি রাষ্ট্রগঠনমূলক সংস্কারের পথে বাধা দেয়, তবে ছাত্র-জনতা সে বাধা অতিক্রমে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। জুলাই বিপ্লব কেবল সরকার পরিবর্তনের আন্দোলন নয়— এটি ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী