Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:২২, ১৩ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার ‘আজীবন সদস্যপদ’ বাতিল করলো ডাকসু

শেখ হাসিনার ‘আজীবন সদস্যপদ’ বাতিল করলো ডাকসু
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০১৯ সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক ফ্যাসিস্ট হাসিনাকে দেয়া ‘আজীবন সদস্যপদ’ বাতিল করেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম সাংবাদিকদের জানান, 

২০১৯ সালে ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে তৎকালীন নেতৃত্ব রাজনৈতিক উদ্দেশ্যে শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দিয়েছিলো। সেটি ছিলো সম্পূর্ণ ‘অগণতান্ত্রিক ও অবৈধ’। আজকের সভায় সে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু একটি স্বাধীন ছাত্র প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান। কোনো রাজনৈতিক দলের প্রধান বা রাষ্ট্রনেতাকে আজীবন সদস্যপদ দেয়ার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। এটি ছাত্রস্বার্থবিরোধী ও প্রাতিষ্ঠানিক মর্যাদার পরিপন্থী ছিলো।

ডাকসুর এই দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয় বুধবার সন্ধ্যা ৬টায় ডাকসু কনফারেন্স রুমে। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান। উপস্থিত ছিলেন ভিপি সাদিক কায়েম, জিএস রিদওয়ান হোসেন, এজিএস ফারিহা জামানসহ কার্যনির্বাহী পরিষদের সব সদস্য।

সভায় ডাকসুর বিভিন্ন স্থায়ী কমিটি পুনর্গঠন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার এবং চলমান রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ক্যাম্পাসে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ডাকসুর কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনাকে দেয়া আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো হবে এবং ভবিষ্যতে ডাকসুর কার্যক্রমে এটি আর কোনওভাবে প্রযোজ্য হবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!