Sobar Desh | সবার দেশ জবি সংবাদদাতা

প্রকাশিত: ১৬:৫৯, ২৫ নভেম্বর ২০২৫

সহকারী সার্জেন্ট কর্তৃক জবি শিক্ষার্থীর ওপর হামলা

সহকারী সার্জেন্ট কর্তৃক জবি শিক্ষার্থীর ওপর হামলা
ছবি: সংগৃহীত

ভূমিকম্প আতঙ্কের জন্য বিশ্ববিদ্যালয় থেকে মাগুরা গামী বাসের শিক্ষার্থীদের দয়াগঞ্জ মোড়ে সহকারী সার্জেন্ট কর্তৃক জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীর উপর হামলা ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ নভেম্বর) ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সহকারী সার্জেন্টের বাগবিতণ্ডা হলে তারা শিক্ষার্থীদের উপর হামলা করে।

জানা যায়, এতে ২ জন গুরুতর আহতসহ ৫ জন হামলার শিকার হন। তারা হলেন তালহা জুবায়ের প্রিয়ম, আলামিন হোসেন, সোহাইল,মোহন, মোসাব্বির,  চৈতি।

হামলার শিকার সিএসই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলেন, আমাদের বাস দয়গঞ্জ মোরে ট্র্যাফিক এ ছিলো,আমাদের বাস এর কিছু বড় ভাইরা ট্র্যাফিক এ দায়িত্বরত কয়েকটা ছেলেদের বলছে যে বাসটা ছেড়ে দিতে,তারা বাস ছেড়ে দেয়ার পর হঠাৎ আমাদের ভাইদের উপর আক্রমণ করে। পড়ে আমরা বাস থেকে নেমে তাদের কে সেভ করতে গেলে আমাদের উপরেও আক্রমণ করে। আমি গিয়ে দেখি আলামীন ভাই কে মারতেছে, তো আমি ঠেকাতে গিয়েছিলাম, আমাকেও মারছে। তারা পুলিশ এর লাঠি নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে, আর পুলিশ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে ছিল।

হামলার শিকার একাউন্টটিং বিভাগের২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন হোসেন বলেন, আমাকেসহ ৪/৫ জনকে হামলা করে। ব্লাক হুডি পরা লোকটি আমাদের পুলিশের লাঠি কেড়ে নিয়ে মারধর করে। আমাকে সহ সোহান ভাই, সোহাইল, আলামিন, মিনু আপু হামলার শিকার হন। যেখানে পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য