Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৭, ২২ জানুয়ারি ২০২৫

ঢাবিতে ফের আঁকা হলো সিরাজ সিকদারের গ্রাফিতি

ঢাবিতে ফের আঁকা হলো সিরাজ সিকদারের গ্রাফিতি
ছবি: সবার দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতির পাশে আবারও সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের ছবি অঙ্কন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টায় অঙ্কন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শিক্ষার্থী সাজিদ বলেন, সিরাজ সিকদার আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি আওয়ামী লীগকে ভারতপন্থি শক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন বলেই খুন হতে হয়েছিলেন। ফ্যাসিস্ট সরকারের অন্যতম প্রধান ভিকটিম সিরাজ সিকদার।

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আরেক শিক্ষার্থী আসমানী বলেন, আমরা যেভাবে ২৪ এর গণঅভ্যুত্থানকে স্মরণ করে রাখবো, ঠিক তেমনি সিরাজ শিকদারের মতো বাঙালি বীরদের স্মরণ করবো। যতবার মুছে ফেলার চেষ্টা করা হবে আমরা ততবার অঙ্কন করবো।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ফ্যাসিস্ট সরকারের অন্যতম প্রধান ভিকটিম আখ্যা দিয়ে শেখ মুজিবুর রহমানের পাশে সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের ছবি অঙ্কন করে শিক্ষার্থীরা। তবে গত শুক্রবার এ ছবি মুছে ফেললে সেদিন মধ্যরাতেই বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে শিক্ষার্থীরা। 

এ সময় বিক্ষোভ মিছিলে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্র ইউনিয়নের একাংশের নেতা মেঘমল্লার বসুকে গ্রেফতারের দাবি জানান তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প