Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বোরকা-মাস্ক পরে সমন্বয়ককে কুপিয়ে জখম

বোরকা-মাস্ক পরে সমন্বয়ককে কুপিয়ে জখম
প্রতীকি ছবি

রাজধানীর মোহাম্মদপুর-এর বসিলা এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক এবং জুলাই হত্যা মামলার একজন সাক্ষী।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বসিলার একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ৪-৫ জন বোরকা ও মাস্ক পরা দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।

ইব্রাহিমের স্বজনদের দাবি, জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ায় পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও অভিযোগ করেন।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে প্রাথমিকভাবে স্থানীয় চাঁদাবাজি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মসজিদে নববীর নতুন ইমাম শেখ সালেহ আল-মাগামসি
থার্ড টার্মিনাল খুলছে কবে? দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার দৌড়ে এগিয়ে যারা
বোরকা-মাস্ক পরে সমন্বয়ককে কুপিয়ে জখম
বাদ পড়ছেন আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
দেড় বছরের অভিজ্ঞতা তুলে ধরলেন রাষ্ট্রপতি, ষড়যন্ত্রের অভিযোগ
বিশ্বকাপে রেকর্ড ব্যবধানে ভারতের হার
৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মালয়েশিয়া
কক্সবাজারে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশুর মৃত্যু
চাঁদাবাজবিরোধী নতুন আন্দোলনের ডাক জামায়াত আমিরের
ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা, গুলিতে একজন নিহত ১
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী চূড়ান্ত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের বৈঠক
চাঁদাবাজকে ধরে সড়কে ঘুরিয়ে পুলিশের মাইকিং
১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদে শিশির মনির
জাহানারাকে হয়রানির অভিযোগে নিষিদ্ধ মঞ্জুরুল
শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের চেষ্টার সমালোচনা এনসিপির
সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল
নিষিদ্ধ দলের কোনও তৎপরতা চলতে দেয়া যাবে না: আইজিপি