Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:০২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নতুন চমক 

মেয়র প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের

মেয়র প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের জাবের
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ফাতেমা তাসনিম জুমা সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জাবেরের প্রার্থিতার বিষয়টি প্রকাশ করেন।

জানা গেছে, গত জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন আব্দুল্লাহ আল জাবের। সে আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে গড়ে ওঠা সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ-এর সদস্য সচিব হিসেবে তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন শরীফ ওসমান বিন হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-০৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। পরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি ছাত্রলীগ-সংশ্লিষ্ট হামলাকারীদের গুলিতে আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান।

ইনকিলাব মঞ্চের ঘোষিত লক্ষ্য হলো সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করা।

আব্দুল্লাহ আল জাবেরের প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচন আরও জমে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্ব ও আন্দোলনভিত্তিক পটভূমি তাকে আলাদা পরিচিতি দিতে পারে। এখন নজর থাকবে তার নির্বাচনী ইশতেহার, জোট-সমীকরণ এবং মাঠের প্রচার কার্যক্রমের দিকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ