Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪১, ২৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:৪২, ২৮ এপ্রিল ২০২৬

বাড়ছে নিরাপত্তা শঙ্কা

‘জঙ্গি নেই’ বনাম ‘জঙ্গি আছে’: সরকারের ভেতরেই দ্বিমত

‘জঙ্গি নেই’ বনাম ‘জঙ্গি আছে’: সরকারের ভেতরেই দ্বিমত
ছবি: সংগৃহীত

দেশে জঙ্গি তৎপরতা আছে কি নেই—এ প্রশ্নে সরকারের ভেতরেই স্পষ্ট মতভেদ দেখা গেছে। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন দেশে বর্তমানে কোনও জঙ্গি তৎপরতা নেই, অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন—বাংলাদেশে জঙ্গি রয়েছে এবং সরকার তা নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ‘জঙ্গি’ শব্দটি এখন আর প্রযোজ্য নয়। তার ভাষায়, পৃথিবীর অন্যান্য দেশের মতো কিছু এক্সট্রিমিস্ট বা র‍্যাডিক্যাল গোষ্ঠী থাকতে পারে, তবে সেটিকে ‘জঙ্গি তৎপরতা’ হিসেবে দেখার কোনও কারণ নেই।

তিনি আরও বলেন, অতীতে ‘ফ্যাসিবাদী আমলে’ রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য ‘জঙ্গিবাদ’ শব্দটি ব্যবহার করা হতো। বর্তমান প্রেক্ষাপটে সে ধরনের কোনও তৎপরতার অস্তিত্ব নেই বলেও দাবি করেন তিনি।

তবে একই দিনে সচিবালয়ে আলাদা এক ব্রিফিংয়ে ভিন্ন সুরে কথা বলেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্টভাবে স্বীকার করেন, দেশে জঙ্গি তৎপরতা রয়েছে, যদিও তা অতীতের মতো বড় আকারে নয়। তার মতে, বিষয়টি অস্বীকার করলে সমস্যার সমাধান সম্ভব নয়।

ডা. জাহেদ বলেন, আগের সরকার জঙ্গিবাদকে অতিরঞ্জিত করে রাজনৈতিক বর্ণনা হিসেবে ব্যবহার করেছিলো। আবার অন্তর্বর্তী সরকারের সময় ‘দেশে কোনো জঙ্গি নেই’—এমন বক্তব্যও আরেকটি চরম অবস্থান ছিলো, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

তিনি জানান, গত দেড় বছরে উগ্রবাদী প্রবণতার কিছু গোষ্ঠী সংগঠিত হওয়ার এবং প্রকাশ্যে আসার প্রবণতা দেখিয়েছে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। তবে পরিস্থিতি আতঙ্কজনক নয় বলে আশ্বস্ত করেন তিনি। সরকারের লক্ষ্য হলো এ তৎপরতাকে শূন্যের কোঠায় নামিয়ে আনা।

এদিকে, সাম্প্রতিক এক সতর্কবার্তায় পুলিশ সদর দফতর জানিয়েছে, নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার চেষ্টা করতে পারে। এ সতর্কতার পর দেশের বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সরকারের ভেতরে এ দ্বিমুখী বক্তব্য শুধু নীতিগত বিভ্রান্তিই তৈরি করছে না, বরং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জনমনে প্রশ্নও উত্থাপন করছে। বাস্তবতা যাই হোক, ‘অস্তিত্ব অস্বীকার’ বনাম ‘স্বীকার করে মোকাবিলা’—এ দুই কৌশলের টানাপোড়েন এখন রাষ্ট্রীয় অবস্থানকেই অস্পষ্ট করে তুলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী
হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি
‘জঙ্গি নেই’ বনাম ‘জঙ্গি আছে’: সরকারের ভেতরেই দ্বিমত
হামে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,২৭৬
রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টেই গ্রিডে আসবে বিদ্যুৎ
মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব
ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে যাচ্ছে মন্টেনিগ্রো
পাঁচ মামলায় খায়রুল হকের জামিন বহাল
১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার
প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক
গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ
ট্রাম্পের বিরুদ্ধে ‘ট্রাম্প কার্ড’ খেলছে ইরান
আদানির বন্ধ ইউনিট চালু, পূর্ণমাত্রায় বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ
ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে মা-ফুফুসহ ৩ জনকে হত্যা
হরতালের সুযোগ দেবো না, জামায়াতকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
ইরানের সঙ্গে আলোচনায় মিডিয়াকে সরাতে চায় যুক্তরাষ্ট্র
সংসদে সরব এনসিপি, জামায়াত কিছুটা দুর্বল: রুমিন ফারহানা
বৈশ্বিক বাজারে চাপ কমাচ্ছে ইরানের ‘গোপন রফতানি’